কলারোয়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক-২
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় র্যাবের অভিযানে ১শ’ ১৫ বোতল ফেন্সিডিলসহ ২ যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে র্যাব-৬ এর সাতক্ষীরার ক্যাম্পের একটি দল তাদেরকে আটক করে। নায়েক সুবেদার লুৎফর রহমান জানান, মঙ্গলবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার বোয়ালিয়া আফজালের মোড় থেকে ১শ’ ১৫ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার চান্দা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মুক্তার হোসেন (৩০) ও বোয়ালিয়া গ্রামের সবুর আলী সরদারের ছেলে কামরুল হোসেন (২২)। কে আটক করা হয়। দু’জনকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান, আটককৃতদের বিরুদ্ধে কলারোয়া থানায় ২৮(০৯)১৯ নং মামলা হয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply