কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সকল ভাতা-ভোগী নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য বয়স্ক ভাতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমাজসেবা অফিস এ সেমিনারের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলি, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল কাদের। সেমিনারে বক্তারা বলেন, প্রকৃত ব্যক্তিরা যাতে ভাতা-ভোগী হতে পারে, সে দিক নিশ্চিত করতে হবে। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা এছমত আরা, সমবায় কর্মকর্তা নওশের আলি, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আফজাল হেসেন হাবিল, আসলামুল আলম আসলাম, শেখ ইমরান হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সমাজসেবা অফিসের আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
