কালিগঞ্জের কিষাণ মজদুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি’র কিষান মজদুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের হলরুমে পরিচালনা পর্যদের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সামছুর নাহার, সহকারী শিক্ষা অফিসার এ কে এম মোস্তাাফিজুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অবসর প্রাপ্ত শিক্ষক অমল কুমার, প্রয়াত ইউপি চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেনের বড় কন্যা সাফিয়া পারভীন, কৃষ্ণনগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য জবেদ আলী,রওশান কাগুচী প্রমুখ।
কালিগঞ্জের কিষাণ মজদুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশসরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

Leave a Reply