নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ ৩ মাদকসেবীকে আটক করা হয়েছে। তারা হলেন উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্রের ছেলে রনজিত অধিকারী (৫২),একই গ্রামের জোনাব আলী গাজীর ছেলে জামাল গাজী (২৩), আয়ুব আলীর ছেলে শেখ শাহিনুর ইসলাম (২৩)।
থানার সহকারী উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে সহকারী উপ-পরিদর্শক হুমায়ূন কবীর উপজেলার মৎস্য সেট সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৪০ গ্রাম গাঁজাসহ মাদকসেবী রনজিত, জামাল ও শাহিনুরকে আটক করা হয়। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
