ঢাকাTuesday , 24 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় জমি-জমা সংক্রান্ত বিরোধে পিতা ও পুত্র আহত

admin
September 24, 2019 10:59 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা ও পুত্রকে আহত করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাঙ্গানলতা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ডাঙ্গানলতা গ্রামের মৃত রহিম শেখের ছেলে সুলতান শেখ (৬২), এবং তার দুই ছেলে আবুল কাশেম (২৩) ও আবুল হোসেন (৩৪)। আহতরা বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত আবুল কাশেম জানান, একই এলাকার রহিম বক্সের ছেলে জব্বার শেখ (৫৫) গংদের সাথে দীর্ঘদিন ধরে নয় শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রহিম বক্স ও তার ছেলে জুলফিক্কার, আবু বক্কার শেখের নেতৃত্বে লোহার রড, শাবল ও বাঁশ নিয়ে আকস্মিক আমাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় আমার পিতা ও দুই ভাই গুরুতর আহত হলে এলাকাবাসী আমাদের উদ্ধার করে তালা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, ঘটনাটি শুনেছি কিন্তু অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।