ঢাকাTuesday , 24 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে : ফারুক সভাপতি, সমীর সম্পাদক

admin
September 24, 2019 10:58 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা বিআরডিবি মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ১৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে জিএম আল ফারুক ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন এসএম আহসান হাবিব ও গোপাল কুমার মন্ডল। সাধারণ সম্পাদক পদে সমীর রায় ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন বোরহান উদ্দীন বুলু। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২টি ভোট বাতিল হয়েছে। এর আগে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন এস.কে হাসান। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন আশাশুনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। নির্বাচন পরিদর্শন করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, আরডিও বিশ্বজিৎ ঘোষ সহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।