খাজরা (আশাশুনি) প্রতিনিধি: পরিবেশ রক্ষায় ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ কর্মসূচীর অংশ হিসেবে খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। অভিভাবক সদস্য বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক মন্ডলী, অভিভাবক মোহাম্মদ হাবিবসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিদ্যালয় চত্বরে জমে থাকা পানিতে মশক নিধন স্প্রে, বিদ্যালয়ের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার ও বাজারে লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকারীরা জানান ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
