ঢাকাTuesday , 24 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ধীর গতিতে যানবাহন চলাচলের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

admin
September 24, 2019 10:41 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর সরকারি মহসিন কলেজ ইয়ুথ টিমের উদ্যোগে শ্যামনগর সদরে ধীর গতিতে যানবাহন চলাচলের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিডিও ইয়ুথ টিমের মহসিন কলেজ ইউনিটের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক শেখ ফয়সাল হোসেন, ইমরান হোসেন, শাহিন আলম, মাসুম বিল্লাহ, ইলিয়াস হোসেন, নাসিম আলী, শাহ আলম, আশিকুর রহমান, সদর ইউনিটের সাধারণ সম্পাদক শরীফ হোসেন, হায়দার আলী, মিয়ারাজ হোসেন, শাহিন আলম, সোহাগ হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা প্রায়ই লক্ষ করি শ্যামনগর গোডাউন মোড় থেকে চন্ডিপুর মোড় পর্যন্ত জনবহুল এলাকায় অধিকাংশ যানবাহন চালকরা অতি দ্রæত গতিতে যানবাহন চালায়। যার কারণে যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া যে সমস্ত নির্ধারিত স্থানে বাস থামার কথা সেখানে বাস থামে না। আমরা জনস্বার্থে আজকের এই কর্মসূচি পালন করেছি। এছাড়া শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের সামনে সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনা এড়াতে সচেতনতা মূলক বিলবোর্ড স্থাপনের দাবি জানান তারা। মো. শাহরিয়া চৌধুরী ইমনের সঞ্চালনায় সরকারি মহসিন ডিগ্রি কলেজ এর সকল বর্ষের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, এলাকার সুধী সমাজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত মানববন্ধনে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।