ঢাকাTuesday , 24 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে নেট পাটা অপসারণ

admin ঢাকা
আপডেট: 24 September 2019, 22:41

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর নওয়াবেঁকীতে কাটাখালী খাল ও ফুলঝুড়ি খাল হতে অবৈধ নেট পাটা অপসারণ এবং নওয়াবেঁকী মোকামে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে দুই ব্যক্তিকে তিন দিনের বিনা শ্রমে কারাদন্ড সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশে নওয়াবেঁকীতে অবস্থিত ফুলঝুড়ি খাল ও কাটাখালি খাল হতে শতাধিক অবৈধ নেট পাটা অপসারণ করা হয়। অপর এক অভিযানে নওয়াবেঁকী বাজারে সরকারি সম্পত্তিতে তোহা বাজারে অবৈধ দোকান ঘর নির্মাণ করার অপরাধে নওয়াবেঁকী গ্রামে মৃত জোনাব সানার ছেলে শাহাদাৎ হোসেন সানা ও একই গ্রামে সুকুমার রপ্তানের ছেলে পরেশ রপ্তানকে তিন দিনের বিনা শ্রম জেল দন্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *