পাটকেলঘাটা প্রতিনিধি: তালার বালিয়াদাহ হাই স্কুল মাঠে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মিনিস্টার ও মার্সেল ফ্রিজের সৌজন্যে বালিয়াদহ একতা সংঘের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। খেলার উদ্বোধক ছিলেন মিনিস্টার গ্রæপের রিজওনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোল্যা নজরুল ইসলাম, লোকনাথ নার্সিং হোমের পরিচালক বাবু পুলক কুমার পাল, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেষ চন্দ্র দেব নাথ। এ সময় মিনিস্টার ও মার্সেল এক্সক্লুসিভ শোরুমের অডিট ম্যানেজার হাবিব আহমেদ, মার্কেটিং ম্যানেজার মিজানুর রহমান, মার্কেটিং অফিসার তরিকুল ইসলাম, সাংবাদিক শেখ সানজিদুল হক ইমন, খলিশখালী বণিক সমিতির সভাপতি সুজিত কুমার সিংহ, শাহিনুর রহমান শাহিন সহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন বালিয়াদহা একতা সংঘের সভাপতি রেজওয়ান মোল্লা, ইকবাল মোল্ল্যা, জাকির হোসেন লাবু, রিপন খান, জাকির মোড়ল, রিপন কাগুচী, বাবু শেখ প্রমুখ। খেলায় মাগুরা যুব সংঘ ফুটবল একাদশ ১-০ গোল কানাইদাহ রথখোলা একাদশ কে হারিয়ে জয় লাভ করে। খেলার ধারা বিবরণীতে ছিলেন আলতাফ হোসেন ও শেখ আসাদ।
