স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিত ভোমরা স্থলবন্দর উপদেষ্টা কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভোমরা স্থলবন্দর প্রশাসনিক ভবনের হলরুমে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী বলেন,‘আগামী দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হবে দেশের একটি বৃহৎ বন্দর। ভোমরা স্থলবন্দরের সক্ষমতা বাড়িয়ে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বন্দর করা হবে। তখন এ পোর্ট দিয়ে সকল পণ্য আমদানি রপ্তানি করা যাবে। ভোমরা বন্দর এলাকায় হাইওয়ে পোর্ট থানা তৈরি হবে। তিনি আরও বলেন, পদ্মা সেতু চালুর আগেই ভোমরা স্থলবন্দরের সড়ক চার লেনে উন্নীত করা হবে । দেশের সকল জেলাকে উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা একচোখে দেখেন। আওয়ামী লীগ আগ্রাসী রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ উন্নয়নমুখী ও গণতন্ত্রে বিশ্বাসী দল। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল। তখন অনেক অত্যাচার সহ্য করেছে। কিন্তু কোনভাবে কারও উপর প্রতিশোধ নেয়নি। কারণ আওয়ামী লীগ হিংসাত্মক রাজনীতি করে না।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, স্থলবন্দর চেয়ারম্যান তপন চক্রবর্তী, কাস্টম ভ্যাট এক্সাসাইজ খুলনা কমিশনার মোস্তবা আলী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা, ভোমরা সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এস.এম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, ভোমরা ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ শেখ জুয়েল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আল ফেরদাউস আলফা, ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী এসোসিয়েশনের আহŸায়ক শেখ এজাজ আহমেদ স্বপন, ইটাগাছা ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন প্রমুখ। এ সময় ভোমরা স্থলবন্দর উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক প্রশাসন অ্যান্ড ট্রাফিক মো. রেজাউল করিম।
