দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আব্দুল গফুর (৩০) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের নুর ইসলাম সরদারের ছেলে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে ৯ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নির্দেশনা মোতাবেক থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই (নি:) হেকমত আলী সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ৯ বোতল ফেন্সিডিল সহ আব্দুল গফুরকে তার নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করেন। এ ব্যাপারে দেবহাটা থানায় এসআই হেকমত আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলা নং- ২৩(০৯)/১৯। আসামিকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
