Sunday, 6 September 2026

ভারতে পাচারকালে ঝাউডাঙ্গা সীমান্তে ১৪শ’ কেজি ইলিশ আটক

admin ঢাকা
আপডেট: 24 September 2019, 20:26

ডেস্ক রিপোর্ট: ভারতে পাচারকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা সীমান্তে ১৪শ’ কেজি ইলিশ মাছসহ ৩জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঝাউডাঙ্গা বিজিবি চেকপোস্টের সামনে থেকে এই ইলিশ আটক করা হয়েছে বলে বিজিবি সূত্র এ তথ্য জানায়। আটককৃতরা হলেন, বরগুনা জেলার ফেরদৌস বদু, পটুয়াখালি জেলার বাচ্চু তালুকদার ও যশোরের ঝিকরগাছার হুমায়ুন কবির। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, একটি পিকআপে করে এসব ইলিশ চোরাই পথে ভারতে পাচারের চেষ্টা করছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি ঝাউডাঙ্গার বিশেষ চেকপোস্টের হাবিলদার আজিজুল হক তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় পিকআপ তল্লাশী করে বিপুল পরিমাণ ইলিশ জব্দ করা হয়। এর ওজন ১৪শ’ কেজি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *