ঢাকাMonday , 23 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাংনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রবিউল ইসলাম

admin ঢাকা
আপডেট: 23 September 2019, 22:51

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ভাড়–খালী গাংনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন রবিউল ইসলাম ও সহ-সভাপতি রেজওয়ান আলী। রোববার (২২ সেপ্টেম্বর) ম্যানেজিং কমিটির ৯ জন সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষে মো. রবিউল ইসলাম কে সভাপতি ও রেজওয়ান আলীকে সহ-সভাপতি মনোনীত করা হয়। গত ৮ আগস্ট সাতক্ষীরা সদর উপজেলা উ. শি. অ./সদর/সাত/৮৬৫ নং স্মারকের নির্দেশ অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল করিব স্বাক্ষরিত এক পত্রে রবিউল ইসলামকে সভাপতি করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোছা. সলুদা বেগম, ফজলুর রহমান, জাকির হোসেন, মনিরুল ইসলাম, মোছা. রুপালী, ফুলমতি, শাহানারা খাতুন, আফরোজা পারভীন, একরামুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *