ঢাকাMonday , 23 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বিদ্যুতের চুরি রোধে ওজোপাডিকো’র বিশেষ অভিযান

admin ঢাকা
আপডেট: 23 September 2019, 22:02

মাজহারুল ইসলাম: সাতক্ষীরায় বিদ্যুতের চুরি রোধে ও বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনে বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে শহরের চালতেতলা, স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন মাস্টারপাড়া, কাটিয়া নারকেলতলাসহ কয়েকটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় শহরের দু’টি অটো রাইস মিল, দু’টি ওয়েল্ডিং দোকান ও ১টি হার্ডওয়্যারের দোকানে নতুন প্রি-পেইড মিটার স্থাপন করা হয়। সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, সাতক্ষীরায় বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র আওতাধীন প্রায় শত ভাগ বিদ্যুৎ গাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনা হচ্ছে। খুব শীঘ্রই শত ভাগ গ্রাহক প্রি-পেইড মিটারের আওতায় আসবে। তিনি আরও বলেন, বিদ্যুতের সিস্টেম লসের কারণে জননেত্রী শেখ হাসিনা প্রি-পেইড মিটার ব্যবস্থা চালু করেছেন। বর্তমানে বিদ্যুতের লোডশেডিং নেই। দু’একটা প্রি-পেইড মিটারে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্য দিয়ে সার্বক্ষণিক বিদ্যুৎ সেবা দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছি। অভিযানে যুগ্ম জেলা ও দায়রা জজ খুলনা আব্দুল্লাহ আল-মামুন, বিদ্যুৎ আদালত খুলনা’র সহকারী প্রকৌশলী প্রসিকিউটর এ.কে আজাদ, সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, আক্তার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, মো. মতিয়ার রহমান, রাজিব চন্দ্র রায়, রুবেল হোসেন, আলতাপ হোসেনসহ পুলিশ সদস্য এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *