Sunday, 6 September 2026

কৈখালীতে আমার গ্রাম আমার শহর প্রকল্প বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 23 September 2019, 21:11

কৈখালী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কৈখালীতে আমার গ্রাম আমার শহর প্রকল্প বাস্তবায়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দুর্নীতি, অনিয়ম, হয়রানি, বিদ্যুৎ চুরি প্রতিরোধে কালিগঞ্জ, শ্যামনগর পল্লী বিদ্যুৎ এর উদ্যোগে কৈখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, কালিগঞ্জ-শ্যামনগর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *