শোভনালীতে ইলেকট্রনিকস দোকানে চুরি
শোভনালী (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালীতে একটি ইলেকট্রনিকস দোকানের শাটারের ক্লাম ভেঙে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে ব্যাংদহা-বদরতলা সড়কের মধ্যবর্তী বাউচাষ এতিমখানা সংলগ্ন নিউ রায়হান ইলেকট্রনিকসে এ ঘটনা ঘটে। দোকান মালিক জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে দোকানে তালা দিয়ে বাড়িতে চলে যাই। শনিবার সকালে দোকানে আসার পর দেখি দোকানের শাটারের ক্লাম ভাঙা। দোকানের মধ্যে প্রবেশ করে দেখি সব মালামাল ও টাকা চুরি হয়ে গেছে। দোকানে থাকা নগদ টাকা, বৈদ্যুতিক তাঁর, মোবাইল চার্জার, মেমোরি কার্ড, ব্যাটারি, সিম, মোবাইল কার্ডসহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চোরের উপদ্রব বন্ধের জন্য এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

Leave a Reply