Sunday, 6 September 2026

আশাশুনিতে মৌলভী আব্দুল লতিফ কলেজে চলছে ভবন নির্মাণের কাজ

admin ঢাকা
আপডেট: 22 September 2019, 22:06

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মৌলভী আব্দুল লতিফ কলেজের ৪ তলা বিশিষ্ট ভবনের ১ম তলার একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। রোববার ( ২২ সেপ্টেম্বর) শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইইডি সাতক্ষীরা কলেজ ক্যাম্পাসে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। রাজস্ব বাজেটের আওতায় প্রকল্প ব্যয় বরাদ্দ হয়েছে ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা। পরবর্তীতে ভবনের উপরে উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজ করা হবে। কলেজে যাতায়াতের সংযোগ সড়ক হিসাবে বিবেচিত গদাইপুর মেইন সড়ক হতে ঘুঘুমারি স্কুল পর্যন্ত সড়ক পাকাকরণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কলেজ থেকে পার্শ্ববর্তী ৩টি কলেজের দূরত্ব ১২ থেকে ১৪ কিলোমিটারের মধ্যে হওয়ায় গদাইপুর, ডুমুরপোতা, নড়েরাবাদ, মুরারীকাটি, বাইনতলা, মাদিয়া, হেতাইলবুনিয়া, হেতাইলখালী, গাতিরমহল, ঘুঘুমারি, নয়াবাদ, ফটিকখালী, সুরেরাবাদ, খালিয়া, পারিশামারী, দেয়াবর্ষিয়া, পিরোজপুর, গোয়ালডাঙ্গা, ঘাষটিয়া, জেলেখালী, কাকবাসিয়া, কাপসন্ডা, চেউটিয়া, আনুলিয়া, চেচুয়া, কোলা, তুয়ারডাঙ্গা, বামনডাঙ্গা, বলাবাড়িয়া, একসরা, বল্লভপুর, গাইয়াখালী প্রভৃতি গ্রাম থেকে ভর্তি হয়েছে। আশাশুনিতে মৌলভী আব্দুল লতিফ কলেজ প্রতিষ্ঠার পর থেকে স্বল্প সময়ের অগ্রযাত্রা এখন মানুষের মুখে মুখে প্রশংসিত হচ্ছে। সদিচ্ছা থাকলে মানুষ কত কি করতে পারে তার বড় উদাহরণ হতে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে নব-প্রতিষ্ঠিত এ কলেজটি। কলেজের উন্নয়নের অগ্রযাত্রা এভাবে অব্যাহত থাকলে এটি একটি আদর্শ কলেজে রুপান্তরিত হতে সময় লাগবে না বলে সচেতন মহল মনে করেন। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরীর পিতা সর্বজন শ্রদ্ধেয় মরহুম মৌলভী আব্দুল লতিফ সাহেবের নামানুসারে কলেজের নামকরণ করা হয়েছে ‘মৌলভী আব্দুল লতিফ কলেজ’। খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে ২০১৭ সালে কলেজটি স্থাপিত হয়। শুরুতে কলেজের নামে এক একর জমি রেজিস্ট্রেশন করা হয়। পরবর্তীতে আরও সাড়ে ৩ বিঘা জমি দেওয়া হয়েছে। জমির উপর অফিস কক্ষসহ ৭টি ক্লাস রুম সিমেন্ট শেড বিশিষ্ট কলেজ ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে কলেজের কার্যক্রমকে দ্রæত বাস্তাবায়নের লক্ষে ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর কলেজ স্থাপনের অনুমতি প্রদান করা হয়। পাঠদানের প্রশাসনিক অনুমতি মেলে ২৫ এপ্রিল ২০১৯ তারিখে। ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়েছে ১শ’ ৬৮ জন। ক্লাস শুরু করা হয় ০১ জুলাই থেকে। যা ইটিসি পেয়ে ২শ’ জন হতে পারে বলে মনে করেন শিক্ষকবৃন্দ। কলেজ পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দায়িত্বে আছেন, শাহানারা বেগম। পাঠদানের অনুমতির ৫ মাসের মধ্যে এবং ক্লাস পরিচালনার ৩ মাসের মধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে প্রাপ্য সংখ্যক শিক্ষক-কর্মচারী কঠোর ও সুষ্ঠু পাঠদানের মাধ্যমে কলেজকে সুন্দর পরিবেশের মধ্যে সংগঠিত করতে সক্ষম হয়েছেন। কলেজের জমি বৃদ্ধি করা, ক্লাস রুমকে সুসজ্জিত করা, নিয়মিত পাঠ দান, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, শিক্ষা মন্ত্রণালয় তথা সরকারের সময়ে সময়ে নির্দেশনা বাস্তবায়নে সফলতা অর্জন করা হয়েছে। নতুন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এতদ্রæত এভাবে সফলতার দিকে এগিয়ে নেওয়া সত্যি প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে। কলেজের নাম যার নামে নিবন্ধিত হয়েছে, সেই সুন্দর চরিত্রের, দুর্নীতিমুক্ত মহৎ ব্যক্তিটির নামের সুনাম যেন অব্যাহত রাখা যায় সেদিনে সতর্ক দৃষ্টি রেখে প্রতিষ্ঠানটি পরিচালনায় চেষ্টা করা হচ্ছে। এজন্য কলেজের অগ্রগতি ও সুখ্যাতি এলাকার মানুষকে আশান্বিত করে তুলেছে। তারা কলেজের সার্বিক অগ্রগতি অব্যাহত রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
ক্যাপশান ঃ আশাশুনিতে মৌলভী আব্দুল লতিফ কলেজ গৃহ ও নতুন ভবন নির্মাণ কাজের অংশ বিশেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *