ঢাকাSunday , 22 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া সীমান্ত এলাকা পরিদর্শন করলেন বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের প্রতিনিধি দল

admin
September 22, 2019 8:53 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার সীমান্তবর্তী সোনাই নদী এলাকায় ও উত্তর ২৪ পরগনা (ভারত) সীমান্তে ১নং মেইন পিলার এবং নিকটবর্তী পিলার সমূহ পরিদর্শন করেছেন মহাপরিচালক পর্যায়ের যৌথ প্রতিনিধি দল। রোববার ( ২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উভয় দেশের এই প্রতিনিধি দল তলুইগাছা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে সীমান্তবর্তী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম আন্তর্জাতিক তীর্থস্থান শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্ম ভিটা আশ্রম সংলগ্ন ১নং সীমানা পিলার পরিদর্শন ও আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ভারত থেকে আগত ভূমি রেকর্ড ও জরিপ বিভাগের সচিব পর্যায়ের প্রতিনিধি দলের পাশাপাশি বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলিমুল ইসলাম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মো. শাহজাহান আলী, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক ফেরদৌস হাসান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজ, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আফজাল হোসেন হাবিল, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন, সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, কলারোয়া থানার অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক এ এস আই মো. মোস্তাক, সীমান্ত প্রেসক্লাবের সহ-সভাপতি মো. অহিদুজ্জামান খোকা, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, অর্থ সম্পাদক মো. হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য ও কলারোয়া নিউজের সহ-বার্তা সম্পাদক মিলন দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্ম ভিটা আশ্রমের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সন্দীপ রায়, বিজিবি কাকডাঙ্গা বিওপি‘র কোম্পানি কমান্ডার মো. ছিদ্দিকুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।