ঢাকাSunday , 22 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মৌতলার একাধিক মামলার আসামি কর্তৃক মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 22 September 2019, 20:52

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জের মৌতলার চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি কর্তৃক মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কালিগঞ্জের মৃত শাহামত আলীর পুত্র ভুক্তভোগী মোকছেদ আলী মোড়ল। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে মৌতলা বাজারে সার, বিষ, ডিজেল ও মৎস্য ঘের ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু সম্প্রতি মৌতলার চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সেবনকারী মৃত কাজী আসাদুলের পুত্র কাজী সোহেল, মীর জিয়াউর রহমানের পুত্র মীর সালমান রহমান ডালিম ও শেখ হাবিবের পুত্র শেখ রানা বিভিন্ন সময়ে আমার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় গত ২০১৮ সালের ৩০ মে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা আমার দোকানে এসে ৫লক্ষ টাকা পুনরায় চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে ২০ হাজার টাকা ছিনিয়ে নেন এবং ৫০হাজার টাকার মালামালের ক্ষতি সাধন করেন। এ ঘটনায় আমি বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। মামলা দায়েরের পর তারা আরও ক্ষিপ্ত হয়ে আমাকে সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হন। ইতিপূর্বে তারা গত ২০১৯ সালের ১৮ জুলাই মৌতলায় আমার মৎস্য ঘের দখল করতে যান। কিন্তু স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয় এবং তারা আমার মৎস্য ঘেরের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। তিনি বলেন, উল্লেখিত ব্যক্তিদের একটি সংঘবদ্ধ মাদকাসক্ত বাহিনী রয়েছে। ওই বাহিনীর সহযোগিতায় তারা এলাকায় বিভিন্ন অপকর্ম চালান। এদের মধ্যে কাজী সোহেল নিজেকে কখনো আইনজীবী, কখনো সাংবাদিক আবার কখনো সরকারি ডিফেন্সের লোক পরিচয় দিয়ে এসব অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। এরই জেরে গত ৫ সেপ্টেম্বর আমার মৎস্য ঘের থেকে বাড়ি ফেরার পথে উক্ত ব্যক্তিরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সাতক্ষীরা শহরের কিছু বহিরাগত ভাড়াটিয়া ও চাঁদাবাজদের সাথে নিয়ে আমার গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে আমাকে রক্তাক্ত করেন। এ সময় আমার কাছে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেন এবং হত্যার উদ্দেশ্যে আমার মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আসামিরা জেলও খেটেছেন। বর্তমানে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা মামলায় জড়ানো ও খুন জখমের হুমকি ধামকি দিচ্ছেন। তারা আমার ভাইপো ফারুক, ভাই শাহাদাতসহ কয়েকজনের বিরুদ্ধে কল্পকাহিনি সাজিয়ে একটি ভুয়া সংবাদ সম্মেলন করেন। আমাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উত্থাপন করেন এবং আমার ভাইপো ফারুকের কাছে ২লক্ষ টাকা পাবেন বলে দাবি করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে কাজী সোহেল, ডালিম ও রানা মৌতলা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। বিগত সময়ে সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগেও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এমতাবস্থায় তিনি উক্ত চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভুয়া আইনজীবী ও একাধিক মামলার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *