ঢাকাSunday , 22 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ক্রয়-বিক্রয় হচ্ছে নিষিদ্ধ ছোট কাঁকড়া

admin ঢাকা
আপডেট: 22 September 2019, 20:51

রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বিভিন্ন বাজারের কাঁকড়ার দোকান গুলোতে হর হামেশায় ক্রয়-বিক্রয় হচ্ছে সরকারিভাবে নিষিদ্ধ ছোট কাঁকড়া। কিছু অসাধু জেলে অধিক লাভের আশায় পশ্চিম সুন্দরবন থেকে প্রতিনিয়ত ছোট কাঁকড়া শিকার করে মহাজনদের মাধ্যমে বিভিন্ন বাজারে বিক্রয় করছে। সরজমিনে দেখা যায়, উপজেলা ভেটখালী ও হরিননগর বাজারে প্রতিটি কাঁকড়ার আড়তে ক্রয়-বিক্রয় হচ্ছে ছোট কাঁকড়া। কালিঞ্চী গ্রামের রজনী বৈদ্যর পুত্র রণজিৎ বৈদ্য, সামছুর গাজীর পুত্র রশিদ গাজী, টেংরাখালী গ্রামের মমতাজ এর পুুত্র আশরাফ, ধুমঘাট গ্রামের আজগার আলীর পুত্র মো. নূর ইসলামসহ বেশ কয়েকজন মহাজন মোটা অঙ্কের দাদনের মাধ্যমে জেলেদের কবজায় নিয়ে ছোট কাঁকড়ার ব্যবসা চলিয়ে যাচ্ছে। তাদের সামান্য কিছু লাভের আশায় পশ্চিম সুন্দরবন থেকে ছোট কাঁকড়া উজার হয়ে যাচ্ছে। অপর দিকে মীরগাং গ্রামের কওছার মোড়লের পুত্র শহিদুল মোড়ল (পাশ শহিদুল) অত্র এলাকার ৪শ’ ৫০ থেকে ৫শ’ জেলের বিএলসি পাশ করে দিয়ে থাকে। সরকারী রাজস্ব ছাড়া অধিক টাকা নিয়ে শহিদুল এ সমস্ত পাশ পারমিট প্রদান করে আসছে দীর্ঘদিন ধরে। এ বিষয়ে শহিদুল বলেন, ‘আমার উপরে আনীত অভিযোগ মিথ্যা’। ছোট কাঁকড়া ক্রয়-বিক্রয়ের বিষয়ে রণজিৎ বলেন, ‘জেলেরা আমাদের নিকট ছোট কাঁকড়া বিক্রয় করতে দেয় তাই আমরা বিক্রি করি’। এ বিষয়ে কথা বলার জন্য কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামানের মুঠো ফোনে ফোন দিয়ে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। পশ্চিম সুন্দরবন থেকে ছোট কাঁকড়া ধরা বন্ধ হয় তার যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *