ঢাকাSunday , 22 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা মডেল সরকারি হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানি’ শীর্ষক সাক্ষাৎকার

admin ঢাকা
আপডেট: 22 September 2019, 20:51

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানি’ শীর্ষক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মদের জানানোর লক্ষে দেবহাটা মডেল সরকারি হাইস্কুল কর্তৃপক্ষ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। এ সময় মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অধীনে দেবহাটা উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত যুদ্ধস্থল পরিদর্শন এবং ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের মাজার জিয়ারত করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে ঘুরে বাস্তব অভিজ্ঞতা সংগ্রহের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ-আলোচনা করেন। এছাড়া বেলা ১২টায় উপজেলার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র রূপসি ম্যানগ্রোভ বনে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা নিয়ামত আলী। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক গৌর চন্দ্র পাল, আব্দুল্লাহ, সিদ্দিকুর রহমান মিঠু, ফজলুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, সাংবাদিক আশরাফুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *