ঢাকাSaturday , 21 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা আদালতের আইন কর্মকর্তাদের টুঙ্গীপাড়া সফর

admin
September 21, 2019 8:43 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা দেওয়ানী ও ফৌজদারি আদালতে সদ্য নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তারা টুঙ্গীপাড়া সফর করেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জজ কোটের সদ্য নিয়োগ প্রাপ্ত পিপি আব্দুল লতিফের নেতৃত্বে তারা গোপালগঞ্জ টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যান। আইন কর্মকর্তারা প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্পণ করেন। পরে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সফরে অতিরিক্ত পিপি অনিত মুখার্জী, আতাউর রহমান, রুহুল আমীন, খোদা বকস, মিজানুর রহমান, তপন কুমার, মোজাহার হোসেন কান্টু, আব্দুল বারী, ফাহিমুল হক কিসলু, মো. জিল্লুর রহমান-২, কাজী মোফাজ্জেল হক, মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, আব্দুস সামাদ, মোস্তফা নুরুল আলম, মো. তামিম আহম্মেদ সোহাগ, সৈয়দ জিয়াউর রহমান, মো. মিজানুর রহমান, জি এম ওকালত হোসেন, এপিপি আলী হোসেন, বিউটি আফরোজা বানু, সাইদুজ্জামান, অহিদুজ্জামান, হাবিব ফেরদৌস শিমুল, হুমায়ুন কবির, মোজাম্মেল হোসেন, দেবাশিষ মুখার্জী, আশরাফুল আলম বাবু, শামসুল বারী, কামরুন্নাহার ছবি, লাকী ইয়াছমিন, বিশেষ পিপি (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল) জহুরুল হায়দার বাবু, জিপি শম্ভু নাথ সিংহ, অতিরিক্ত জিপি সরকার যামিনী কান্ত, আনিছুর কাদির ময়না, ইমরান মেহেদী হাসান, এজিপি ফারুক-২, দিলীপ বাছাড়, সাংবাদিক হাফিজুর রহমান, এস এম পলাশ, এস কে কামরুল হাসান, আব্দুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।