শিমুলবাড়িয়ায় অবৈধ নেট-পাটা অপসারণ করায় অবৈধ দখলদার রবিউল কর্তৃক ইউপি সদস্যের নামে মিথ্যা মামলা
ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া দক্ষিণ বিলের ভাঙ্গারি খালে অবৈধভাবে নেট-পাটা দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করে আসছিল রবিউল ইসলাম। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) এ ব্যাপারে অবৈধ নেট-পাটা অপসারণ করার জন্য সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার্ভেয়ার মো. এমদাদুল হক তারেক ও ফিংড়ী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত থেকে অবৈধ নেট-পাটা অপসারণ করে। কিন্তু তারা চলে যাওয়ার পরে আবারও সেখানে প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেট-পাটা ও বাঁধ দিয়ে পুরানায় মাছ চাষ শুরু করেছে। অবৈধ নেট-পাটা অপসারণ করার সময় ফিংড়ী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান সেখানে উপস্থিত থাকাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মো. রবিউল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত-১ সি.আর ৪০৭/১৯ মামলা দায়ের করে। যা সম্পূর্ণ মিথ্যা। রবিউল ইসলাম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার জনপ্রতিনিধি, সাধারণ জনগণ কে জিম্মি করে জমি দখল, বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে বলে জানিয়েছে একাধিক সূত্র। এ ব্যাপারে রবিউল ইসলামের কাছে একাধিকবার মোবাইল করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

Leave a Reply