ঢাকাSaturday , 21 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের চাম্পাফুল ইউপি’র চার গ্রাম মানুষের চলাচলের একমাত্র ইটের সলিং রাস্তাটি এখন মরণ ফাঁদ!

admin ঢাকা
আপডেট: 21 September 2019, 20:31

বাপ্পী সরকার, চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের থালনা হতে বারদাহ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার ইটের সোলিং রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সরেজমিনে ঘুরে জানা যায়, ইউনিয়নের থালনা হতে বারদাহ পর্যন্ত ইটের সলিংয়ের প্রায় ৭ কিলোমিটার রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। সামান্য বর্ষা হলেই পথচারীসহ শত শত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচল করতে যেয়ে নাকাল হয়ে পড়ছে।

রাস্তাটির অনেক স্থান থেকে ইট উঠে সেগুলো একেবারেই বিলীন হয়ে গেছে। বর্তমানে রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ঠাকুর দাশ সরকার জানান,এই রাস্তা দিয়ে চার গ্রামের মানুষ চলাচল করে থালনা, বারদাহ, নবীনগর ও চান্দুলিয়া এলাকায় যাতায়াত করেন। অথচ বর্ষা মৌসুম এলেই রাস্তায় হাঁটু পানিতে পরিণত হয়। ইট উঠে ছোট-বড় গর্তে পরিণত হয়েছে।
ইটের সলিং রাস্তাটি দীর্ঘ ২২ বছর পূর্বে নির্মাণ হলেও আজও পর্যন্ত সংস্কার হয়নি। যার ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। উপর মহলে বিভিন্ন ভাবে আবেদন করেছি কিন্তু দুঃখের বিষয় আজও সাড়া মেলেনি।
স্থানীয় কয়েকজন পথচারী জানান, থালনা হতে বারদাহ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তাটি এখন অভিভাবকহীন রাস্তায় পরিণত হয়েছে। রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হলেও আজও সংস্কার করেনি কেউ। এমতাবস্থায় রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *