এডিএস প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
ফিংড়ী প্রতিনিধি: আশাশুনি, দেবহাটা ও সাতক্ষীরা সদর সম্মিলিত এডিএস প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ব্যাংদহা বাজারে এডিএস প্রেসক্লাব হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ছালেকের সঞ্চালনায় মাসিক সভায় বক্তব্য রাখেন, এডিএস প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রশীদুল আলম রশিদ, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক জি এম আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ রিপজা হোসেন, তথ্য সম্পাদক ইছাক আলী, সদস্য মুর্শিদ আলম, সোহাগ হোসেন, শেখ তৈমুর হাসান। সভায় প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply