ঢাকাSunday , 15 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবন সাংবাদিক ক্লাবে দোয়া অনুষ্ঠান

admin ঢাকা
আপডেট: 15 July 2018, 16:14

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি.এম আকবর কবীর পবিত্র হজ্বব্রত পালনের জন্য আগামী ১৭ জুলাই সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। এ উপলক্ষ্যে রবিবার (১৫ জুলাই) বেলা ১১টায় উপজেলার মুন্সিগঞ্জে অবস্থিত সুন্দরবন সাংবাদিক ক্লাবে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সুন্দরবন সাংবাদিক ক্লাবের সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জি.এম আকবর কবীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সুন্দরবন সাংবাদিক ক্লাবের উপদেষ্টা এস.এম জাহাঙ্গীর আলম, মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু, সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, সদস্য আব্দুল্লাহ আল মামুন। এ সময় জি.এম আকবর কবীর উপস্থিত সকলের নিকট নিজ পিতা মাতার জন্য দোয়া চান এবং শ্যামনগরবাসীর সহযোগিতা দোয়া কামনা করেন। মোনাজাত ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুন্সিগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম ও ইসলামাবাদ দাখিল মাদরাসার শিক্ষক মাও. আব্দুল আজিজ। এরপর সুন্দরবন সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে জি.এম আকবর কবীরকে তোহফা হিসেবে পবিত্র কোরআন শরীফ ও তসবীহ প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সাংবাদিক মো. আব্দুল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *