ঢাকাThursday , 19 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৪৮তম গ্রীষ্মকালীন ফুটবল টুর্ণামেন্টে উপ-অঞ্চল পর্যায়ে সাতক্ষীরা সেমি ফাইনালে

admin ঢাকা
আপডেট: 19 September 2019, 21:54

ডেস্ক রিপোর্ট: ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ এর উপ-অঞ্চল পর্যায়ের খেলায় সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন দল বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুল সেমি ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় খুলনা জিলা স্কুল মাঠে উপ-অঞ্চল পর্যায়ের এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত খেলায় সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন দল বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুল বনাম মেহেরপুর জেলা চ্যাম্পিয়ন দল যাদুখালী মাধ্যমিক বিদ্যালয় পরস্পর মুখোমুখি হয়। উর্ত্তেজনাপূর্ণ খেলায় সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন দল বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুল ১-০ গোলে মেহেরপুর জেলা চ্যাম্পিয়ন দল যাদুখালী মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে উপ-অঞ্চল পর্যায়ের খেলায় সেমি ফাইনাল খেলার গৌরব অর্জন করে। খেলায় সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন দল বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুলের পক্ষে একমাত্র গোলটি করে নয়ন বিশ্বাস। আজ শুক্রবার একই মাঠে উপ-অঞ্চল পর্যায়ের সেমি ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন দল বনাম চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন দল পরস্পর মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *