ঢাকাThursday , 19 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পুষ্টি বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

admin
September 19, 2019 9:53 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: জেলা পর্যায়ে সরকারী ও বেসরকারি স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তাদের সাথে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ম্যাক্স নিউট্রিওয়াশ প্রোজেক্টের অর্থায়নে ও এস.কে.এস ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা সদর হাসপাতাল কনফারেন্স রুমে উক্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ম্যাক্স নিউট্রিওয়াশের খুলনা বিভাগীয় ম্যানেজার বাবুল শেখ, এস.কে.এস ফাউন্ডেশনের প্রোজেক্ট ম্যানেজার দরুল হুদা মন্ডল, বেবি ওয়াশ হেলথ প্রোমোটর অফিসার জোছনা খাতুন, ফিল্ড ম্যানেজার সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
গোলটেবিল বৈঠক থেকে জানানো হয়, নেদারল্যান্ড ভিত্তিক আর্šÍজাতিক সংস্থা ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের ৮ টি জেলায় খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টি নিশ্চিতকরণ, সবার জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ, নারী পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়ন এবং সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণের লক্ষ্যে ২০১৮ সাল থেকে কাজ করে যাচ্ছে। এর মধ্যে সাতক্ষীরা জেলার ৩ টি উপজেলায় এস.কে.এস ফাউন্ডেশনের মাধ্যমে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ সময় সকল বেসরকারি উন্নয়ন সংস্থা একমত পোষণ করে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।