ঢাকাThursday , 19 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার পল্লীতে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীসহ জখম-২

admin ঢাকা
আপডেট: 19 September 2019, 21:49

তালা প্রতিনিধি: তালার পল্লীতে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীসহ দু’জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার লাউতাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, লাউতাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার গাজীর ছেলে লুৎফর গাজী (৬০) ও লুৎফর গাজীর স্ত্রী আকলিমা বেগম (৫০)। আহতরা বর্তমানে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহতের ছেলে দিদারুল ইসলাম বাদী হয়ে তালা থানায় একটি এজাহার দায়ের করেছে। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার লাউতাড়া গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে লুৎফর গাজীর সাথে তার আপন ছোট ভাই আলাউদ্দিন গাজী দীর্ঘদিন ধরে বাড়ির সীমানার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমিজমা বিরোধকে কেন্দ্র করে বড়ভাই লুৎফর গাজীকে প্রায়ই মারধর ও জীবননাশের হুমকি দিয়ে আসছে ছোট ভাই আলাউদ্দিন গাজী। ইতিপূর্বে লুৎফর গাজী ও তার ছেলে দিদারুলকে দু’বার মারপিট করে জখমের ঘটনা ঘটিয়েছে আলাউদ্দীন গ্যাংরা। তারই জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় আলাউদ্দিন, তার স্ত্রী জাহানারা বেগম, ছেলে শহিদুল ইসলাম শহিদ ও পুত্রবধূ তহমিনা বেগম পূর্ব পরিকল্পনা অনুসারে লুৎফর গাজীর ছেলে দিদারুল ইসলামের অনুপস্থিতিতে বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর করতে শুরু করে। এতে বাধা দিতে গেলে লুৎফর গাজী ও তার স্ত্রী আকলিমা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তারা। এক পর্যায়ে লুৎফর গাজীকে হত্যার উদ্দেশ্যে চোখের উপর লোহার কালা ঠুকিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। স্বামীকে বাঁচাতে স্ত্রী আকলিমা বেগম এগিয়ে আসলে তার শ্লীনতাহানি ও পিটিয়ে জখম করে আলাউদ্দিন গ্যাংরা। পরে এলাকাবাসী আহত লুৎফর গাজী ও স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টি শুনেছি এবং জখমির ছেলে দিদারুল ইসলাম বাদী হয়ে থানায় একটি এজাহার দাখিল করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *