ঢাকাThursday , 19 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভার আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 19 September 2019, 21:42

রাকিবুল ইসলাম: সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সুলতানপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। ওয়ার্ল্ড ভিশন মোড় হতে সরদারপাড়া শেষ মাথা পর্যন্ত ৫শ’৩০ মিটার গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্প ২য় পর্যায় ২৬লক্ষ টাকা ব্যয়ে এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ সময় পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, পৌর কর্মচারী সমিতির সভাপতি মীর আজিজুর রহমান, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, চেম্বার’র পরিচালক কাজী মনিরুজ্জামান মুকুল, ঠিকাদার প্রতিষ্ঠান মিষ্টি এন্টার প্রাইজের স্বত্বাধিকারী আব্দুল ওয়াহাব, শেখ আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *