ঢাকাThursday , 19 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আগামী বছর থেকে শহর জুড়ে গুড়পুকুর মেলার আয়োজন করা হবে : মোস্তাক আহম্মেদ রবি এমপি

admin ঢাকা
আপডেট: 19 September 2019, 21:36

মাজহারুল ইসলাম: সাতক্ষীরার ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেস্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনি অনুষ্ঠানে পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গুড়পুকুর মেলা সাতক্ষীরা জেলার ৩শ’ বছরের পুরোনো ঐতিহ্য বহন করে। আমরা দেখেছি শহর জুড়ে দোকান বসতো। বর্তমান সময়ে স্বল্প পরিসরে একটি নির্ধারিত স্থানে মেলা হচ্ছে। মেলার প্রাণ ফিরিয়ে দিতে আলোচনার মাধ্যমে শহর ব্যাপী এ মেলার আয়োজন করা হবে। আগামী বছর থেকে গুড়পুকুর মেলায় সার্কাসের ব্যবস্থাও করা হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইলতুৎ মিশ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এ সময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, পৌর কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, শেখ শফিক উদ দৌল্লা সাগর, শাহিনুর রহমান শাহিন, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ আব্দুস সেলিম, শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলার জ্যোৎছ্না আরা, ফারহা দিবা খান সাথী, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মানিক শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারের গুড়পুকুর মেলায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে দুই শতাধিক মনোহারী সহ বিভিন্ন প্রকারের দোকান বসেছে। আছে নাগর দোলা, শিশুদের বিভিন্ন ধরনের রাইড ও খাবারের দোকান। মেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা দানে তৎপর আছে। বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *