Sunday, 6 September 2026

কাকডাঙ্গা সীমান্তে ভারতীয় চা পাতা উদ্ধার

admin ঢাকা
আপডেট: 18 September 2019, 22:30

কেঁড়াগাছি প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কেঁড়াগাছি গ্রামে অভিযান চালিয়ে ১শ’৬০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কাকডাঙ্গা বিওপি’র কোম্পানি কমান্ডার মো. ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রাম থেকে এ ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, কেঁড়াগাছি ইউপি সদস্য মহিদুল ইসলামের বাড়ির পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৬০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করে। এছাড়া একই দিন রাতে পৃথক আরেকটি অভিযান চালিয়ে কাকডাঙ্গা বিওপি’র বিজিবি সদস্যরা ৫৪ কেজি ও ৪০ কেজি ভারতীয় চা পাতা আটক করে। এ সময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে কাকডাঙ্গা বিওপি’র কোম্পানি কমান্ডার মো. ছিদ্দিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *