ঢাকাWednesday , 18 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর সদর ইউপির ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি চলমান

admin ঢাকা
আপডেট: 18 September 2019, 22:29

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবুর নির্দেশনায় সদর ইউনিয়নের প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিনিয়ত ক্যাম্পেইন চলমান রেখেছে ইউপি সচিব আমিনুর রহমান। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ইউপি সচিব বাড়িতে বাড়িতে যেয়ে ডেঙ্গু মশা নিধনে প্রচারণা চালায়। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত এ কাজ করে যাচ্ছে সচিব সহ পরিষদের ইউপি সদস্যরা। ইউপি সচিবের নেতৃত্বে প্রতিদিনের চলমান ক্যাম্পেইন প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের কাছে। সাথে সাথে সচেতন হয়েছে সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে ইউপি সচিবের সাথে কথা হলে তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশ এবং নিজের বিবেকের তাড়নায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য আমার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যদের সহযোগিতা নিয়ে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে সচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমার ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের অধিকাংশ বাড়িতে কমবেশি যাওয়া পড়েছে প্রচারণার জন্য। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন আমার সাথে ইউপি সদস্য শক্তি শেখর চক্রবর্তী ও মহিলা সদস্যা দেলওয়ারা পারভীন সব সময় থেকে আমাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন এবং সহযোগিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *