কলারোয়ায় সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ম্যাক্স নিউট্রি ওয়াশ প্রোজেক্ট এসকেএস ফাউন্ডেশন সাতক্ষীরার উদ্যোগে পুষ্টি বিষয়ে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. কামরুল ইসলাম। উপজেলার ৩টি ইউনিয়নে পুষ্টি বিষয়ক কার্যক্রম পরিচালনা করছে আয়োজক সংস্থাটি। অনুষ্ঠানে শিশু ও মাতৃত্ব কালীন সময় এবং নারী-পুরুষদের জীবনধারা বিকাশে পুষ্টির উপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সিনিয়র সহ.সভাপতি অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সদস্য সরদার জিল্লুর, প্রবীণ সাংবাদিক বুলু আহম্মেদ, রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, এসএম ফারুক হোসেন, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক সংস্থার সভাপতি কামরুজ্জামান, সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, এমএ সাজেদ, আসাদুজ্জামান ও আজগর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিএইচও ডা. কামরুল ইসলাম বলেন- ‘স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির কোন বিকল্প নাই। ছোট বয়স থেকেই শিশুসহ সকলকেই পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে।’ অনুষ্ঠানে পুষ্টি নিয়ে নানান তথ্য ও বিভিন্ন করণীয় বিষয় উপস্থাপন করেন ম্যাক্স নিউট্রি ওয়াশ এসকেএস এর প্রোজেক্ট ম্যানেজার নুরুল হুদা মন্ডল। এসকেএস’র মনিটরিং অফিসার সাইফুল ইসলামের পরিচালনায় ফিল্ড সুপারভাইজার তুষার পারভেজ, আনিছুর রহমান, উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাজনীন নাহার উপস্থিত ছিলেন।

Leave a Reply