বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে নারী-শিশু পাচার ও চোরাচালান প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বেনাপোল বিজিবি ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের আয়োজনে প্রধান অতিথি ছিলেন, বেনাপোল বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল। বিশেষ অতিথি ছিলেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বাজার কমিটির সাধারণ সম্পাদক আজিজুল রহমান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
