ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৪টি ওয়ার্ডে কার্পেটিং পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ে প্রকল্পের আওতায় এ ৪টি রাস্তা নির্মাণ কাজ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৫নং ওয়ার্ডে মেঝ মিয়ার মোড় হতে মিয়া সাহেবেরডাঙ্গী মায়াকানন নার্সারি পর্যন্ত ৮শ’ মিটার রাস্তা ২৯ লক্ষ ৫ হাজার ৫শ ৮৫ টাকা ব্যয়ে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সকাল ১০টায় পৌরসভার ৩নং ওয়ার্ডে পুরাতন সাতক্ষীরা হাট খোলা হতে হরিতলা অভিমুখে ৮শ’ ১০ মিটার রাস্তা ২৫ লক্ষ ১৭ হাজার টাকা ব্যয়ে কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে সংগ্রাম হাসপাতালের সামনে মধুমাল্লারডাঙ্গী হতে আতিয়া জামে মসজিদ অভিমুখে ৭শ’ ৫০ মিটার রাস্তা ২৫ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যয়ে কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বেলা দেড় টায় পৌরসভার ৭নং ওয়ার্ডে ইটাগাছা মানিকতলা মোড় হতে বটতলা অভিমুখে ৬শ’৫০ মিটার রাস্তা ২৬ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলার শাহিনুর রহমান শাহীন, ৯নং ওয়ার্ড কাউন্সিলার শেখ শফিক উদ-দৌলা সাগর, ৩নং ওয়ার্ড কাউন্সিলার শেখ আব্দুস সেলিম, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলার জ্যোৎছ্না আরা, মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি শেখ শাহীনুর রহমান বাবু, হাফিজুর রহমান খান বিটু, মো. আব্দুর রাজ্জাক, মো. আসাদুর রহমান, নাজমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
