ঢাকাWednesday , 18 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা বাকশিস’র জরুরি সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 18 September 2019, 19:39

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কালিগঞ্জ উপজেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে বাকশিস কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাশার, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আরিফ বিল্যাহ, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক বিএম আবেনুর রহমান, নাজিম উদ্দীন আহমেদ, শ্রীবাস রায়, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের প্রভাষক কামরুল ইসলাম, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক গোবিন্দ কুমার ঘোষ, দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ইয়াকুব আলী প্রমুখ।

সভায় সাতক্ষীরা জেলা বাকশিস’র সম্মেলনের প্রস্তুতি , প্রাথমিকের কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *