কৈখালী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ছাত্রলীগের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি সাগর কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি স্বাক্ষরিত ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। শ্যামনগর উপজেলা ছাত্রলীগকে সংগঠিত ও শক্তিশালী করতে ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. রবিউল ইসলামকে সভাপতি এবং শেখ আলমগীরকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
