ঢাকাTuesday , 17 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় সংবাদ প্রকাশের জের : কুলিয়ার বহেরায় ড্রেন কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ

admin ঢাকা
আপডেট: 17 September 2019, 22:42

কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরায় সরকারি রাস্তার জমিতে ক্লিনিক নির্মাণ করে জলাবদ্ধতার সৃষ্টি সম্পর্কিত সংবাদ দৈনিক সুপ্রভাত পত্রিকায় প্রকাশিত হওয়ায় ড্রেন কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে ক্লিনিক মালিক রাইছুজ্জামান। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ক্লিনিক মালিক ড্রেন কেটে পানি অপসারণের ব্যবস্থা করে। উল্লেখ্য, বহেরা পোস্ট অফিসের পাশে জনসেবা নামে একটি ক্লিনিকের পাশে ২০/২৫ টি পরিবার দীর্ঘদিন যাবৎ পানি বন্দী ছিল। ক্লিনিক নির্মাণের ফলে পানি চলাচল করতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ বিষয়ে গত রোববার দৈনিক সুপ্রভাত পত্রিকায় প্রকাশিত হলে ক্লিনিক মালিক ডা. রাইছুজ্জামানের টনক নড়ে। তারপর সে মঙ্গলবার সকাল থেকেই নিজ উদ্যোগে ড্রেন কেটে পানি সরানোর ব্যবস্থা করেছে। এ বিষয়ে ক্লিনিক মালিক ডা. রাইছুজ্জামান বলেন, আমি সরকারি রাস্তা দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করিনি। তাছাড়া কিছুদিন আগে পানি সরানোর বিষয়ে স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করেছিলাম আর বলেছিলাম যে এখন বর্ষার সময় ড্রেনকাটা সম্ভব হবে না কিছুদিন পর ড্রেনটি কাটব। তাছাড়া আমার ক্লিনিকের পাশে যার জমি আছে সে পানি চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছিল এজন্য জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *