ঢাকাTuesday , 17 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহরের সুলতানপুরে ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 17 September 2019, 22:21

রাকিবুল ইসলাম: সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুরে ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে এ ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাকের যৌথ উদ্যোগে পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়ায় ২লক্ষ ১৬ হাজার টাকা ব্যয়ে ৫০ মিটার ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, ব্র্যাকের ফিল্ড কো-অডিনেটর সুধাংশু কুমার সরকার, কাজী আব্দুল মতিন, কাজী আব্দুল মোমীন, কাজী মাকফার, মো. আব্দুর রহিম (বাবু মেম্বর) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *