ঢাকাTuesday , 17 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার অগ্রনী ব্যাংকের সখিপুর শাখা নতুন ভবন উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 17 September 2019, 19:21

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অগ্রনী ব্যাংকের সখিপুর শাখা নতুন ভবনের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার(১৭সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের সখিপুর লাইট হাউজ সিনেমা হল মার্কেটে এ শাখার স্থান পরিবর্তন পরবর্তী নতুন ভবনের উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অগ্রনী ব্যাংক লিমিটেডের সাতক্ষীরা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক সিরাজুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ও ভবন মালিক আবু রাহান তিতু।
ব্যাংকের সিনিয়র অফিসার নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাজীরহাট শাখার ব্যবস্থাপক মতলেব আলী, শ্যামনগর শাখার ব্যবস্থাপক তাপস কুমার সোম, মৌতলা শাখার ব্যবস্থাপক একেএম আলিম আল রাজী, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এমাদুল ইসলাম, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক একেএম মোর্শেদ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, গ্রাহক শেখ রাহাতুল আশিকী ও সাইদুর রহমান মোমেন প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধন পরবর্তী দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক হাফেজ জি.এম আব্বাসউদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *