Sunday, 6 September 2026

ধানদিয়ায় ডেঙ্গু নিধন অভিযান

admin ঢাকা
আপডেট: 16 September 2019, 22:49

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার জয়নগর ইউনিয়নের ধানদিয়া গ্রামে ডেঙ্গু মশা ও মশার লার্ভা নিধন অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ধানদিয়া গ্রামে বিকাশ চন্দ্র বৈদ্যের বাড়ি সহ এলাকার চার পাশের বাড়িতে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গু নিধন কার্যক্রম পরিচালনা করেন জয়নগর ইউপি সচিব হাবিবুর রহমান। এ সময় তথ্য সেবী মিঠুন সাহা, গ্রাম পুলিশ জিয়ারুল ইসলাম, বিমল সরকার, আলাউদ্দিন আলী, গোলাম রসুল, এরশাদ আলী, রমেশ মন্ডল, আকের আলী, ডানিয়েল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র বৈদ্য সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাড়ি ডেঙ্গু মশা ও লার্ভা নিধনের কার্যক্রম জোরদার করা হয়েছে। জানা গেছে, শিক্ষক বিকাশ চন্দ্র বৈদ্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবুর কাছে জানতে চাইলে তিনি জানান, ৯নং ওয়ার্ড থেকে ডেঙ্গু মশা ও লার্ভা নিধন কার্যক্রম শুরু করেছি এই অভিযান চলতে থাকবে নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত। এছাড়াও মসজিদে মসজিদে মাইকিং জন সচেতনতা বৃদ্ধি সহ সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *