ঢাকাMonday , 16 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে উপক‚ল সুরক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

admin
September 16, 2019 10:45 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, স্বস্তির নি:শ্বাস’ এই স্লোগানে শ্যামনগর উপজেলা সদরের যাদবপুর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় উপক‚ল সুরক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম শ্যামনগরের উদ্যোগে এবং বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের সহযোগিতায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় সংগঠনের সদস্যরা এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অভিযানে অংশগ্রহণ করে। অভিযানকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিভিন্ন স্থান পরিষ্কার করেন এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেন। এ সময় মাদ্রাসার সুপার মাও. আবুল বাসার, সিডিও ইয়ুথ টিম সদর ইউনিটের সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি ইসমাইল হোসেন সোহাগ, সাধারণ শরিফুজ্জামান শরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, ক্রীড়া সম্পাদক মিয়ারজ হোসেন, কোষাধ্যক্ষ মুকুল হোসেন, প্রচার সম্পাদক আসিফ সদস্য হায়দার হোসেন, কবির হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।