শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় এডিস মশা নিধন সার্ভিস শ্যামনগর এর পরিচালনায় বিদ্যালয় কর্তৃপক্ষ এ মশা নিধন কার্যক্রমের আয়োজন করে। উপজেলা শিক্ষা অফিসার মো. আক্তারুজ্জামান মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় তিনি উপস্থিত শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা সবসময় খোঁজ খবর রাখছেন। স্থানীয়ভাবে ডেঙ্গুর বিস্তার ধ্বংসের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সবসময় বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজ্জা মিজানুর আলম, সহকারী শিক্ষা অফিসার আজাহারুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সোহাগ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দিনেস চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হেলাল, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি পরিমল কুমার কর্মকার, ৭৫ নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
