ঢাকাMonday , 16 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে দুটি মন্দিরে জেলা পরিষদের চেক হস্তান্তর

admin
September 16, 2019 10:10 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে জেলা পরিষদের পক্ষ থেকে দুটি মন্দিরে নির্মাণ ও সংস্কার প্রকল্পের চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে আশাশুনি প্রেসক্লাব মিলনায়তনে মন্দিরের কর্মকর্তাদের হাতে চেক দুটি হস্তান্তর করেন জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান। এর মধ্যে জেলেখালী সার্বজনীন কালী মন্দির নির্মাণ প্রকল্পে জেলা পরিষদের বরাদ্দকৃত দুই লক্ষ টাকার অগ্রিম চেক গ্রহণ করেন মন্দিরের প্রকল্প কমিটির সভাপতি নির্মল কুমার মন্ডল ও সদস্য সুদেব মন্ডল। কমলাপুর সার্বজনীন কালী মন্দির কমিটির এক লক্ষ টাকার চেক গ্রহণ করেন সভাপতি স্বপন বাছাড় ও সদস্য অসীম বাছাড়। চেক হস্তান্তরকালে আশাশুনি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্য, সাংবাদিক এসএম আহসান হাবিব, সমীর রায়, যুবলীগ নেতা দীপন কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।