ঢাকাMonday , 16 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ আটক ৮

admin ঢাকা
আপডেট: 16 September 2019, 22:09

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে তিন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। থানা সূত্র জানায়, এস আই বিল্লাল হোসেন শেখ ও এ এস আই জয়নাল মোল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে বদরতলা গ্রাম থেকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃতরা হলেন, পাইকগাছা থানার চাঁদখালী গ্রামের মিরাজ সরদারের ছেলে মাদক বিক্রেতা আব্দুল গফ্ফার, আশাশুনি থানার শ্রীরামপুর গ্রামের মান্নান তরফদারের ছেলে ইকরামুল কবির ও আনছার আলী তরফদারের ছেলে আব্দুস সবুর। এ ব্যাপারে আশাশুনি থানায় ১৪(০৯)১৯ মামলাটি দায়ের করা হয়েছে। একই রাতে জিআর-৪৫/১৭ নং মামলার আসামি মহাজনপুর গ্রামের ইয়াছিন সরদার, জিআর-৭৭/১৯ ও ৬২/১৯ নং মামলার রাজাপুর গ্রামের এনায়েত ঢালী, আশাশুনি থানার ৩১(০৮)১৯ নং মামলার আসামি বুধহাটা গ্রামের জাহিদ হাসান, জিআর-৭৯/১৯ নং মামলার আসামি খালিয়া গ্রামের সাদ্দাম হোসেনকে ও সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে আশাশুনি থানার ২৪(০৮)১৯ নং মামলার আসামি চেচুঁয়া গ্রামের কবির হোসেনকে গ্রেফতার করেছে আশাশুনি থানা পুলিশ। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম সত্যতা স্বীকার করে জানায়, সোমবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *