ঢাকাMonday , 16 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুর চিনেডাঙ্গা মহিলা মিশনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় মিশনের কর্মকর্তারা

admin
September 16, 2019 10:08 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: “স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা” স্লোগান নিয়ে পরিচালিত নলতা আহ্ছানিয়া মিশনের অধীনে চিনেডাঙ্গা মহিলা মিশনের নির্মাণাধীন কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় কর্মকর্তারা। পরিদর্শন শেষে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা শাখা মিশনের নির্মাণ কাজ পরিদর্শনে আসেন তারা। অনুষ্ঠানে চিনেডাঙ্গা মিশনের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেবি হাউস এর স্বত্বাধিকারী একেএম ওয়াহিদুজ্জামান আহছানি। সাধারণ সম্পাদক হারুন অর রশীদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মিশনে কর্মকর্তা আবুল কাশেম, আব্দুস ছাত্তার, একরাম হোসেন, নাহিদুল ইসলাম, আব্দুল মজিদ, চন্ডিপুর আহ্ছানীয়া মিশনের সভাপতি সাবেক প্রধান শিক্ষক মুজিবর রহমান, মাঘরী মিশনের সাধারণ সম্পাদক মহাসিন আলী হালদার প্রমুখ। এ সময় দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, আলমগীর হোসেন, নাসিরউদ্দীন মিন্টু, চিনেডাঙ্গা মিশনের সকল কর্মকর্তা, স্থানীয় মুসল্লীগন উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কেবি হাউস এর স্বত্বাধিকারী একেএম ওয়াহিদুজ্জামান আহছানি চিনেডাঙ্গা মহিলা মিশন নির্মাণের কাজ এগিয়ে নিতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার এবং নির্মাণ কাজের জন্য আরও এক লক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।