প্রতাপনগর প্রিয় জন্মভূমির উদ্যোগে অসহায় শিক্ষার্থীকে অর্থ প্রদান
প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি: প্রতাপনগরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় জন্মভূমির উদ্যোগে গরিব অসহায় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য মেধাবী শিক্ষার্থীকে অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতাপনগরের ইয়াহিয়া দর্জির পুত্র সাকিবুল হাসান সুজন কে এ অর্থ প্রদান করা হয়। প্রিয় জন্মভূমি অনলাইন সেবা ফোরাম ও বøাড ডোনেশান সেন্টারের উন্নয়ন কর্মকাÐের অংশ হিসাবে এ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় প্রতাপনগর প্রিয় জন্মভূমি অনলাইন ফোরামের অন্যতম সদস্য শাহাজাহান আলী, আব্দুল খালেক, মাসুম বিল্লাহ, ডা. জামান, সংগীত শিল্পী মাহমুদুল হাসান, শাহারিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply