দেবহাটার নওয়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: “বাড়ির আঙিনা পরিষ্কার রাখলে, এডিস মুক্ত নওয়াপাড়া হবে” শ্লোগানকে সামনে রেখে দেবহাটার নওয়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দেবিশহর, জগন্নাথপুর গ্রামে এডিস মশা নিধন অভিযান এবং সাধারণ মানুষকে সচেতন করে লিফলেট বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। এ সময় ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আকবর আলী, আল্পনা অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply